বাংলাদেশ

লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ৯ জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ

নিষিদ্ধ অস্ত্র বহনকারী ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তির কোমরে বন্দুকসহ ছবি, যা অস্ত্র বহনের নিষেধাজ্ঞার বিষয়কে নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সপ্রাপ্ত সব আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা -৪ এর উপসচিব ইসরাত জাহান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত তফসিল অনুসরণে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট ১৮৭৮এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:জাতীয় নির্বাচন নির্বাচন কমিশন নিষিদ্ধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…