বর্তমানে আওয়ামী লীগের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সাংগঠনিক শক্তি নেই: অধ্যাপক ড. মাহবুব উল্ল্যাহ

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ছবি: সংগৃহীত।
২৩ জুনকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সুযোগ নেই বলে মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্ল্যাহ বলেন, বর্তমানে আওয়ামী লীগের সেই ধরনের সাংগঠনিক শক্তি নেই।
রোববার (২১ জুন) এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি সমাজকে কল্যাণের পথে এগিয়ে নিতে শিক্ষাব্যবস্থার মৌলিক দুর্বলতাগুলো নিয়ে গভীরভাবে ভাবার আহ্বান জানিয়ে বলেন, মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা জরুরি, একই সঙ্গে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
এদিকে ভারতে প্রবেশের সময় তথ্য উপদেষ্টাকে হেনস্তার ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এতে বাংলাদেশ অপমানিত হয়েছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “বাংলাদেশকে অপমান করার যেকোনো ভারতীয় প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।”
অধ্যাপক ড. মাহবুব উল্ল্যাহ এ বিষয়ে আরও বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত।





