বিনোদন

এয়ার অ্যাম্বুলেন্সে বালি থেকে মুম্বাই, কী হয়েছে অভিনেত্রী নুসরাতের?

এয়ার অ্যাম্বুলেন্সে বালি থেকে মুম্বাই, কী হয়েছে অভিনেত্রী নুসরাতের?

বিদেশের মাটিতে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত বারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এতে তার মেরুদণ্ডে চিড় ধরেছে বলে জানিয়েছে অভিনেত্রীর পিআর টিম।

প্রাথমিক ভাবে তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডাক্তাররা জানিয়েছেন অস্ত্রোপচার প্রয়োজন। এরপর তাকে মুম্বাই ফিরিয়ে আনা হয় এয়ার অ্যাম্বুলেন্সে করে। মুম্বাইয়ে পরবর্তী চিকিৎসা হবে তার। সেখানেই হবে তার অপারেশন।

জানা গেছে, নতুন একটি সিনেমার শুটিংয়ের জন্য বালিতে গিয়েছিলেন নুসরাত। কাজের পাশাপাশি সেখানে ছুটি কাটানোরও পরিকল্পনা ছিল তার। নির্ধারিত শুটিং শেষ হওয়ার পর আরও কয়েক দিন বালিতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। এর মধ্যেই ঘটে দুর্ঘটনা।

দুর্ঘটনার পরপরই নুসরাতকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় তাকে। প্রথম দিকে দুর্ঘটনার খবর প্রকাশ্যে এলেও তার আঘাত কতটা গুরুতর, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পরে নুসরাতের পিআর টিমের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, অভিনেত্রীর মেরুদণ্ডে চিড় ধরেছে।

বিদেশে শুটিং করতে গিয়ে এর আগেও বিপাকে পড়েছিলেন নুসরাত। ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে ইসরায়েলে শুটিং করতে গিয়ে সেখানে আটকে পড়েছিলেন তিনি। পরে শুটিং টিমের সঙ্গে নানা জটিলতার মধ্য দিয়ে দেশে ফিরতে হয়েছিল অভিনেত্রীকে। সেই ঘটনার পর ফের বিদেশের মাটিতে দুর্ঘটনার শিকার হলেন তিনি।

বিষয়:অভিনেত্রী নুসরাত বারুচা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…