শিক্ষা

অধ্যাপক ড. গীতি আরা নাসরীনের বিরুদ্ধে জিডি দায়েরে ডিইউএমসিজে অ্যালামনায়ের উদ্বেগ

অধ্যাপক ড. গীতি আরা নাসরীন হাস্যোজ্জ্বল মুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক ড. গীতি আরা নাসরীন হাস্যোজ্জ্বল মুখে, বাংলার একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজকর্মী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং ডিইউএমসিজেএএ’ র সম্মানিত সদস্য অধ্যাপক ড. গীতি আরা নাসরীন এর বিরুদ্ধে শাহবাগ থানায় বিভ্রান্তিমূলক সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)।

ডিইউএমসিজেএএ’র সাধারণ সম্পাদক জনাব মীর মাসরুরুজ্জামান রনির স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টির দ্রুত নিষ্পত্তি করে অধ্যাপক ড. গীতি আরা নাসরীনকে বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাতমুখর সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সদস্য ও বিভাগের শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায়ও নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছে ডিইউএমসিজেএএ।

পাশাপাশি, এ সময় দেশজুড়ে হতাহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায়বিচারের দাবি জানাচ্ছে গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

বিষয়:গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ডিইউএমসিজেএএ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…