চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অহেতুক ভুল বোঝাবুঝির অবসান হোক: প্রভা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

সম্প্রতি অভিনয় শিল্পী সংঘ আয়োজিত একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন ছোট পর্দার তারকা অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের সাথে ঘটা নানা অন্যায় নিয়ে এদিন মুখ খুলেন এই অভিনেত্রী।

বক্তব্যের এক পর্যায়ে নাম প্রকাশ না করে তার সাথে ঘটা দুজন বিনোদন সাংবাদিকের অন্যায় আচরণ নিয়েও কথা বলেন প্রভা। এরমধ্যে একজনের বিরুদ্ধে গায়ে হাত দেয়ার অভিযোগও তুলেন। এসব তিক্ত অভিজ্ঞতার কারণে সাংবাদিকদের সাথে দূরত্ব তৈরী হওয়ার কথা বলেন তিনি।

নির্দিষ্ট কারও নাম না উল্লেখ করে সাংবাদিক কমিউনিটির উপর দায় দেয়ার অভিযোগ রবিবার (২ এপ্রিল) দিনভর প্রভার বক্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিনোদন সাংবাদিকরা।

এরপর ওইদিন সন্ধ্যায় ফেসবুকে সাংবাদিকদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেন প্রভা। তার চিঠিটি হুবহু তুলে ধরা হলো:

অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ আয়োজিত লিগ্যাল উইংস ঘোষণা ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত ছিলেন। অনেকদিন পরে আপনাদের সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে। চেষ্টা করেছি আপনাদের সব প্রশ্নের উত্তর দেয়ার।

কিন্তু সেই সম্মেলনের পরে বেশ কয়েকজন সাংবাদিক ভাইবোন ফেসবুক পোস্টসহ বিভিন্ন মাধ্যমে বলছেন আমি ঢালাওভাবে সাংবাদিক ভাইদের বিরুদ্ধে অভিযোগ এনেছি। বিষয়টা একেবারেই সঠিক নয়।

প্রথমত, আমি কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করিনি ও করছি না। আমি বলেছিলাম কতিপয় অসত্য নিউজ ও আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনায় আমার এখন ভয় হয়। আপনারা ভয়ের কারণ জানতে চাইলে আমি শুধুমাত্র আমার সঙ্গে ঘটে যাওয়া একটি দুটি ঘটনার উদাহরণ দিয়েছি।

যে ঘটনাগুলো ওই সময়ই সমাধান হয়ে গেছে। তখনই সংশ্লিষ্ট সাংবাদিক ভাইয়েরা সরি বলেছেন। ঘটনার পরেও তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হয়ে গেছে। ছোটবেলা থেকেই জেনে এসেছি, মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন ক্ষমা করে দেয়াই উত্তম। তাই সংশ্লিষ্ট সাংবাদিকসহ কোনো সাংবাদিকের বিরুদ্ধেই আমার কোনো অভিযোগ আগেও ছিলনা, এখনো নেই। তাই আমার চাওয়া আপনাদের সঙ্গে আমার অহেতুক ভুল বোঝাবুঝির অবসান হোক। আমরা আগের মতো ভাই বোন সম্পর্ক নিয়ে এগিয়ে যাই।

দ্বিতীয়ত, আমি আমার বিপদ আপদে বা নানা ধরনের সমস্যায় পরিবার ও সহকর্মীদের পাশাপাশি সবসময় আপনাদের পাই। তাই আমি মনে করি বিগত দিনের মতো সামনের দিনগুলিতে আনন্দ বেদনায় আপনারাই আমার সঙ্গী হবেন। এটাও বিশ্বাস করি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানাভাবে একটা ভয়ের মধ্যে ছিলাম বলে, এতদিন আপনাদের সঙ্গে একটা দূরত্ব ছিলো। আশা করছি সামনের দিনগুলিতে সেটা কাটিয়ে উঠবো। এ জন্য দরকার আপনাদের সহযোগিতা ও ভালোবাসা।

তবে গতকাল আমি আরও অনেক বিষয়ে কথা বলেছি। আমার বিশ্বাস ছিল, আমাকে ভালোবেসে আপনারা সে বিষয়গুলির দিকে নজর দেবেন। সেগুলো নিয়ে সংবাদ করবেন। উল্টো আমার উদাহরণ হিসেবে বলা ঘটনাকে অভিযোগে রূপ দিয়ে আবারো শিল্পী এবং সাংবাদিকদের মাঝে দূরত্ব তৈরি হচ্ছে। এটা আমার জন্য খুবই বেদনার। দয়া করে এই কাজটি না করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি।

আপনাদের অবগতির জন্য আবার বলছি, আমার কোনো সাংবাদিকের বিরুদ্ধেই কোনা অভিযোগ নেই। একজনকে দিয়ে পুরো কমিউনিটিকে অভিযুক্ত করার মানুষ আমি নই। তবুও কোন সাংবাদিক ভাই ও বোনেরা আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। আপনাদের ভালোবাসায় রাখবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়নাটকপ্রভাবিনোদন সাংবাদিকলিড বিনোদনসাদিয়া জাহান প্রভা
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের যে গল্পগুলো অনেকেই জানেন না

জুন ১৩, ২০২৬

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT