চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় আসছে ৫২ প্রবাসীর লেখা বই ‘প্রবাসের ছিন্নপত্র’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৪
শিল্প সাহিত্য
A A
প্রবাসের ছিন্নপত্র বইমেলায় আসছে, লেখক কামরুল হাসান তনি. Channel i News - চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলায় আসছে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ৫২ জন প্রবাসীর লেখা চিঠির সংকলন ‘প্রবাসের ছিন্নপত্র’। অর্ধশতাধিক প্রবাসীর লেখা প্রকাশের এই উদ্যোগ গ্রহণ করে দেশটিতে থাকা বই পড়ুয়াদের সংগঠন আরবান রিডার্স। বইয়ের সম্পাদনা করেন সাংবাদিক কামরুল হাসান জনি। ফ্ল্যাপে লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন। বইটি প্রকাশ করেছে ঢাকার সাহিত্যদেশ প্রকাশনী। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে এই বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।

আরবান রিডার্সের মুখপাত্র মোহাম্মদ নওশের আলী জানান, সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ কয়েকবছর ধরে প্রবাসীদের বই পড়ার পাশাপাশি লেখালেখিতে উৎসাহ দিয়ে আসছে আরবান রিডার্স। দুবাইয়ের প্রথম ও দ্বিতীয় বাংলাদেশ বইমেলায় আরবান রিডার্স সক্রিয় অংশগ্রহণ করে একাধিক বই প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় এবার অমর একুশে বইমেলা উপলক্ষে ‘প্রবাসে ছিন্নপত্র’ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। এই বইয়ে প্রবাসীদের মধ্যে ৫২ জন লেখক অংশগ্রহণ করেছেন। এরমধ্যে নারী ১২ জন, পুরুষ ৪০ জন। বইটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের উৎসর্গ করা হয়েছে।

বইয়ের ফ্ল্যাপে কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন লিখেছেন, প্রবাসের ছিন্নপত্র বইটি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করা বিভিন্ন স্তরের বাঙালির এক মর্মকথার দলিল। একসময় পত্রসাহিত্য খুব জনপ্রিয় ছিল বাংলা ভাষায়। আজকাল আর সেই চর্চাটি নেই। চিঠিপত্র লিখতেই ভুলে গেছে মানুষ। এই পরিস্থিতিতে প্রবাসের কঠোর কঠিন কর্মময় বাস্তবতার মধ্যে থেকেও বায়ান্নজন বাঙালি এই গ্রন্থটি রচনা করেছেন, ভেবে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। তারা সাহিত্যের চর্চাটি অব্যাহত রাখবেন আশা করি।

Banglabid

বইটির সম্পাদক কামরুল হাসান জনি বলেন, এটি প্রবাসীদের চিঠিপত্রের সংকলন। যাতে হারিয়ে যাওয়া চিঠির রেওয়াজ ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। এই বইয়ের জন্য প্রবাসীদের ৮০টির অধিক চিঠি জমা হয়। সেখান থেকে নির্বাচন করা হয় ৫২টি চিঠি। মূলত অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বইটি প্রকাশের উদ্যোগ নেওয়ায় চিঠি নির্বাচনের এমন সংখ্যা নির্ধারণ করা হয়। বাংলা ভাষার সাক্ষী হয়ে আছে ‘একুশ’ আর এরসঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ‘বায়ান্ন’। তাই বইটির জন্য বায়ান্নটি চিঠি নির্বাচন করা হয়। বইয়ে স্থান পাওয়া চিঠির ভাষায় এতটাই আবেগ জড়িত, যা অনায়াসে যে কাউকে নিয়ে যাবে সেই চিঠির যুগে। চিঠিগুলো প্রত্যেক পাঠকের অনুভূতি ছুঁয়ে যাবে।

‘প্রবাসের ছিন্নপত্র’ বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলা সাহিত্যদেশ ৩৪০-৩৪১ নম্বর স্টল, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকায়। এছাড়া অনলাইনে রকমারি ডটকমসহ বই বিক্রির অন্যান্য ওয়েবসাইট থেকে অর্ডার করেও বইটি সংগ্রহ করা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশে বইমেলা ২০২৪ইমদাদুল হক মিলনপ্রবাসের ছিন্নপত্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের ১০ গোলে বেসামাল ভুটান

পরবর্তী

শাবনূরের সিনেমায় ফেরা নিয়ে সরব রিয়াজ

পরবর্তী
শাবনূর ও রিয়াজের একসাথে ছবি, বাংলাদেশি সিনেমার তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাবনূরের সিনেমায় ফেরা নিয়ে সরব রিয়াজ

Traditional wooden cricket bat with intricate carvings and a black handle. Channel i News - চ্যানেল আই নিউজ

যেজন্য ‘টাঙ্গিওয়াই শিল্ড’ টেস্ট খেলবে নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT