চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সময় শ্রমিকের জীবন যাপন করতে হয়েছিলো মিলনকে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৬
বিনোদন
A A

দেশে লেখালেখির ক্ষেত্রে ইমদাদুল হক মিলনই প্রথম কথাসাহিত্যিক যিনি কম সময়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এ ধরনের পরিস্থিতিতে সাধারণত কেউ দেশ ছাড়তে চায় না। অথচ ব্যস্ত লেখক ইমদাদুল হক মিলন ১৯৭৯ সালের অক্টোবরে হঠাৎ দেশ ছেড়ে জামার্নিতে চলে গিয়েছিলেন।

সেখানে শ্রমিকের জীবন কাটিয়েছেন দুই বছর। একুশে পদকে ভূষিত কিংবদন্তী লেখক ইমদাদুল হক মিলন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ অংশ নিয়ে তার শ্রমিক জীবনের না বলা অনেক গল্পই শেয়ার করেছেন।

শনিবার (১৫ আগস্ট) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে বিশেষ এই পডকাস্ট।

Banglabid

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ইমদাদুল হক মিলন এই পডকাস্টে জানিয়েছেন, জার্মানি যাবার জন্য এক ধরনের তাড়না তাকে বাধ্য করেছিল। তখন লেখালেখি করছিলেন বটে কিন্তু তেমন কিছু হচ্ছিলো না। নিজের মধ্যে মানসিক একটা যন্ত্রণা অনুভব করছিলেন। তার বন্ধুরা টাকা উপার্জনের জন্য বিদেশ চলে যাচ্ছিলেন তখন। এসব কারণে তিনিও ঠিক করলেন বিদেশেই থেকে যাবেন।

তিনি জানান, অনেকেই থেকে যেতে বলেছিলেন আর পারিবারিক চাপও ছিল। সেখানেও আলুর বস্তা কাঁধে নিয়ে শ্রমিকের জীবন যাপন করতে হয়েছিল, যা তাকে জীবন নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করে।

তিনি অনুভব করেন, লেখক হবার জন্যই তার জন্ম হয়েছে, অন্য কিছু নয়। এরপর ১৯৮১ সালের অক্টোবরে ৪০০ ডলার নিয়ে দেশে ফিরে আসেন।

Reneta

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমদাদুল হক মিলনকথাসাহিত্যিকপডকাস্টরুম্মান রশীদ খানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬

বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT