চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ‘নতুন স্বীকৃতি’ পেতে যাচ্ছেন প্রিয়াঙ্কা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া গোল্ড গালা ২০২৬-এ নতুন স্বীকৃতি পেতে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আয়োজনে তাকে প্রদান করা হবে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ সম্মাননা।

যা আন্তর্জাতিক অঙ্গনের এক অনন্য স্বীকৃতি। আয়োজকদের ভাষ্য, গত আড়াই দশক ধরে এশীয় ও পাশ্চাত্য বিনোদন জগতের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলেছেন প্রিয়াঙ্কা। বলিউড ও হলিউড দুই অঙ্গনেই সমান দক্ষতায় কাজ করে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।

২০০২ সালে তামিল চলচ্চিত্র ‘থামিজান’ দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন প্রিয়াঙ্কা। পরের বছর ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর ‘ফ্যাশন’, ‘বার্ফি’, ‘মেরি কম’, ‘দ্য স্কাই ইজ পিংক’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে।

পরে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান শক্ত তৈরি করেন তিনি। জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউডে যাত্রা শুরু করে ‘সিটাডেল’ ও ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’-এর মতো বড় প্রজেক্টে কাজ করেছেন। বর্তমানে তিনি নতুন সিরিজ ‘হুইটলি’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা একজন সফল প্রযোজক, গায়িকা ও লেখকও। তার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল প্যাবল পিকচার্স আঞ্চলিক ভাষার গল্পকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরেছে। তাদের প্রযোজনায় নির্মিত ‘দ্য হোয়াইট টাইগার’ আন্তর্জাতিক অস্কার মনোনয়নও পেয়েছিল।

সমাজসেবামূলক কাজেও রয়েছে তার সক্রিয় ভূমিকা। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশু অধিকার ও মেয়েদের শিক্ষার পক্ষে দীর্ঘদিন কাজ করছেন তিনি। এর আগে তিনি পদ্মশ্রীসহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’অভিনয়প্রিয়াঙ্কা চোপড়াভারতীয় অভিনেত্রীলিড বিনোদনসম্মাননাসিনেমা
শেয়ারTweetPin1

সর্বশেষ

প্রধানমন্ত্রীর চীন সফরে ২ চুক্তি ও ১৭টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

জুন ২০, ২০২৬

পাকিস্তানের মেয়েদের ১২৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলার জেরে আবারও বন্ধ হরমুজ প্রণালী

জুন ২০, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর

জুন ২০, ২০২৬

রাফিনহার চোট কতটা গুরুতর, পরের ম্যাচে খেলতে পারবেন?

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT