চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের প্রতিবাদী নারীদের পাশে প্রিয়াঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২২
বিনোদন
A A

ইরানে মাহসা আমিনির মৃত্যুর পর থেকেই সারা দেশজুড়ে চলছে তীব্র প্রতিবাদ। সে দেশের নারীরা প্রকাশ্যে তাদের হিজাব খুলে ফেলছেন এবং সেগুলি পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন। ফলে তাদের উপরেও চলছে অবর্ণনীয় অত্যাচার।

ইতোমধ্যে সারা পৃথিবী থেকে অনেকেই ইরানের নারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে প্রিয়াঙ্কা ইরানের প্রতিবাদী নারীদের প্রতি তার সমর্থনের কথা জানান। অভিনেত্রী লেখেন যে, সে দেশের নারীদের সাহস তাকে বিস্মিত করেছে। তিনি হতবাক হয়ে গিয়েছেন, কীভাবে তারা রাস্তায় নেমে এত অত্যাচারের মুখে প্রতিবাদ করছেন। প্রিয়াঙ্কার ভাষায়, ‘দীর্ঘ দিন ধরে জোর চেপে রাখা হয়েছিল তাদের গলার স্বর, অবশেষে তারা বলতে শুরু করেছে’।

শুধু তাই নয়, প্রিয়াঙ্কা চোপড়া নারীদের কাছে আবেদন জানিয়েছেন, এই প্রতিবাদে সামিল হওয়ার। তার মতে, সংখ্যা একটা গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিবাদীদের সংখ্যা যত বাড়বে, তত বাড়বে প্রতিবাদের শক্তি।

গেল আগস্টের শেষে ইরানের ‘নীতি পুলিশ’ আমিনিকে গ্রেপ্তার করেছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ‘ভুল প্রথায়’ হিজাব পরেছেন, তিনি তার চুল পুরোপুরি ঢাকেননি। এর  ক’দিন পরেই তার মৃত্যুর খবর আসে। অভিযোগ ওঠে তাকে মারধর করা হয়েছিল। যদিও পুলিশ সেই দাবি অস্বীকার করে। পুলিশের পক্ষে বলা হয়, অন্য বন্দিদের সঙ্গে আটক থাকার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

এরপর থেকেই ইরানে জ্বলছে আগুন। নারীরা প্রতিবাদে রাস্তায় নামেন। কেটে ফেলেন চুল। পুড়িয়ে ফেলেন হিজাব। বিক্ষোভকারীরা এখন সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। এর ফলে প্রতিবাদীদের উপর চলছে নির্মম অত্যাচার।

Reneta

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইরাননারীপ্রতিবাদপ্রিয়াঙ্কাপ্রিয়াঙ্কা চোপড়ামাহসা আমিনিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT