বিনোদন

‘বলিউডে যারা কোণঠাসা করেছিল, তাদের ক্ষমা করে দিয়েছি’

সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

বলিউডের নতুন তারকা হাসিমুখে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বলিউড অভিনেত্রী হাসিমুখে শুভেচ্ছা জানাচ্ছেন, পেছনে পিঙ্ক ব্যাকড্রপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক’দিন আগেই এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ‘রাজনীতি’র শিকারে পড়েছিলেন তিনি। যার ফলে বলিউড থেকে একসময় ‘কোণঠাসা করে দেওয়া হয়েছিল’ তাকে।

যদিও বর্তমানে সেই সমস্ত ষড়যন্ত্র, কঠিন পরিস্থিতি পেছনে ফেলে অনেকটা দূরই এগিয়ে গেছেন ‘কৃষ’ খ্যাত এই অভিনেত্রী।

তবে অনেকেই এখন যেমন তাকে বাহবা জানাচ্ছেন, তখন অনেকেই আবার প্রশ্নও তুলছেন কেন তিনি এতগুলো বছর চুপ ছিলেন? যখন অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় ঘটনার এতগুলো বছর পর এক সাংবাদিক সম্মেলনে কেন তিনি মুখ খুললেন? তখন সেই প্রসঙ্গে প্রিয়াঙ্কা বললেন, বিষয়টি নিয়ে তার কথা বলা এখন অনেক সহজ, কারণ তিনি বিষয়টা থেকে এখন অনেকটাই এগিয়ে গেছেন।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমার মনে হয় আমি এখন যেখানে আছি সেখানে দাঁড়িয়ে এখন বলা যায় যে, তখন আমি ঠিক কী ফেস করেছিলাম। যা হয়েছিল আমি সেটাকে ভুলে গেছি, ক্ষমা করে দিয়েছি। জীবনে এগিয়ে গিয়েছি আমি। এখন আমার জীবনে শান্তি আছে। আর সেই কারণেই আমি গোটা বিষয়টা নিয়ে এভাবে, খোলামেলা ভাবে কথা বলতে পারছি।’

সাক্ষাৎকারে যদিও কারো নাম উল্লেখ করে দোষারোপ করেননি অভিনেত্রী। তবে  অনেকেই ধরে নিয়েছেন যে নির্মাতা করণ জোহরই প্রিয়াঙ্কাকে বলিউড থেকে সরিয়ে দিয়েছেন।

বর্তমানে অভিনেত্রীকে তার আগামী সিরিজ ‘সিটাডেল’র প্রচার সারতে ব্যস্ত। রিচার্ড ম্যাডেনের সঙ্গে মুম্বাইতে এই শোয়ের প্রচার সারছেন তিনি। অন্যদিকে এই প্রথমবার অভিনেত্রী তার মেয়ে মালতি ও স্বামীকে নিয়ে এসেছেন ভারতে।

বিষয়:প্রিয়াঙ্কা চোপড়া বলিউড সিনেমা হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…