চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্বকের ক্যানসারে আক্রান্ত কেভিন জোনাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ১২, জুন ২০২৪
বিনোদন
A A
কেভিন জোনাসের ছবি, তার মুখের এক পাশে হাসির ইমোজি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্বকের ক্যানসারে (স্কিন ক্যানসার) আক্রান্ত হয়েছেন হলিউডের জনপ্রিয় পপ তারকা নিক জোনাসের ভাই তথা বয়ব্যান্ড ‘দ্য জোনাস ব্রাদার্স’র সদস্য কেভিন জোনাস। তিনি সম্পর্কে প্রিয়াঙ্কা চোপড়ার দেবর। 

সম্প্রতি তার চুলের লাইনের কাছে একটি তিল পরীক্ষা করার জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে সনাক্ত হয় তিলটি ত্বকের ক্যানসারে পরিণত হয়েছে। সোশ্যাল হ্যান্ডেলে ভক্তদের খবরটি নিজেই শেয়ার করেছেন কেভিন জোনাস।

সম্প্রতি হাসপাতাল থেকে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন কেভিন। যেখানে তাকে মুখের উপরে ক্যামেরা ধরে শুয়ে থাকতে দেখা যায়। তিনি বলেন, আজ আমার মাথা থেকে একটি বেসাল-সেল কার্সিনোমা (তিল) অপসারণ করছি। হ্যাঁ, এটি একটি প্রকৃত ত্বকের ক্যানসার। যা বাড়তে শুরু করছিল। যার ফলেই এটি অপসারণ করা হচ্ছে।

পরবর্তীতে তিনি অস্ত্রোপচারের পরে বাড়ি যাওয়ার সময় তার গাড়ি থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন। যেখানে তার অস্ত্রোপচারের দাগ ঢাকতে কপালে একটি ব্যান্ড-এইড ব্যবহার করা হয়েছে। এসময় তিনি অনুরাগীদের নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে এবং তাদের তিল পরীক্ষা করাতে স্মরণ করিয়ে দেন।

ভক্তরা জানতে পেরে স্বস্তি পেয়েছেন যে কেভিনের ত্বকের ক্যানসার বেড়ে যাওয়ার আগেই তা সনাক্ত করতে সক্ষম হয়েছেন। একজন ভক্ত লিখেছেন, “আপনি আমাদের একগুচ্ছ ভয় দেখিয়েছেন! আপনি সুস্থ হয়ে উঠছেন জেনে খুশি। আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমার সুস্বাস্থ্য কামনা করি!”

অন্য একজন ভক্ত লিখেছেন, “খুশি আপনি এটা ধরতে পেরেছেন! আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন!” তৃতীয় একজন ভক্ত যোগ করেছেন, “ইশ্বর ধন্যবাদ এটা তাড়াতাড়ি সনাক্ত করা গেল, আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছেন! শিগগিরি সুস্থ হয়ে উঠুন, প্রিয়, আপনার জন্য প্রার্থনা করছি”।- ইন্ডিয়ান এক্সপ্রেস 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'জোনাস ব্রাদার্স’কেভিন জোনাসনিক জোনাসলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

অবৈধ অভিবাসনের বিরোধিতা করে যা বলল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ১, ২০২৬

গবেষণার উটপাখি জবাই করে খাওয়ার অভিযোগে এনসিপির নিন্দা

আগস্ট ১, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

আগস্ট ১, ২০২৬

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোন আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রপ্তানি বাড়াতে কানাডার নতুন পদক্ষেপ

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT