চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখকে খোঁচা মারলেন প্রিয়াঙ্কা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৩
বিনোদন
A A

বলিউডের অনেক তারকাই পা রেখেছেন হলিউডে। যেই তালিকায় নাম লিখেছেন দীপিকা, প্রিয়াঙ্কা সহ আরও অনেক তারকারই। কিন্তু দীর্ঘ সময় বলিউডে রাজ করেও শাহরুখ খান এখনও কোনো হলিউড সিনেমায় অভিনয় করেননি।

এমন নয় যে হলিউডে প্রস্তাব পাননি তিনি। তবে হলিউডের তুলনায় বলিউডে কাজ করেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এই অভিনেতা।

বিষয়টি নিয়ে ইতোপূর্বেই এক সাক্ষাৎকারে প্রশ্ন করায় শাহরুখ বলেছিলেন যে,  “আমি বলিউডেই স্বাচ্ছন্দ্য বোধ করি। হলিউডে যেতে একেবারেই আগ্রহী নই। ভালোইতো আছি, কী করতে হলিউডে যাব?’’ সেই প্রসঙ্গকে টেনেই এবার শাহরুখকে খোঁচা মারলেন প্রিয়াঙ্কা।

Banglabid

মূলত মুক্তির অপেক্ষায় রয়েছে প্রিয়াঙ্কার হলিউডে নতুন ওয়েব সিরিজ ‘সিটাডেল’। এখন তারই প্রস্তুতি চলছে। সেই  ‘সিটাডেল’-এর প্রচারে এসেই বলিউড বাদশার সেই প্রসঙ্গ ফিরিয়ে আনলেন প্রিয়াঙ্কা। বলিউডে স্বস্তিতে দীর্ঘদিন কাজ করার পরিবর্তে হলিউডে পা রাখতেই আগ্রহী ছিলেন এমনটাই জানিয়েছেন ‘দেশি গার্ল’।

প্রিয়াঙ্কার মতে, “আমার জন্য ‘স্বাচ্ছন্দ্য’ খুব বিরক্তিকর শব্দ। আরাম পছন্দ করি না।” প্রিয়াঙ্কা আরও জানান, তাকে লোকে যা-ই মনে করুক, যদি কাজ করতে ইচ্ছা হয়, সব সময় তিনি অডিশন দিয়ে লড়তে রাজি আছেন। বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় কাজ করতে চান। সে কারণেই ‘সিটাডেল’-এর মতো বহুভাষিক, বহুজাতিক একটি সিরিজ তার এত প্রিয়।

সায়েন্স ফিকশন ও স্পাই থ্রিলারের মিশেলে তৈরি সিরিজ ‘সিটাডেল’। এই সিরিজের হাত ধরে হলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় ঢুকে যান প্রিয়াঙ্কা। ২২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম পুরুষ তারকার সমান পারিশ্রমিক পেয়েছেন ‘দেশি গার্ল’।

Reneta

আগামী ২৮ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে সম্প্রচারিত হবে সিরিজটি। এছাড়াও হলিউড সিনেমা ‘লাভ এগেইন’-এও খুব শিগগিরই দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

সূত্র: এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয়াঙ্কা চোপড়াশাহরুখ খানহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT