চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেফটেন্যান্ট তানজিম হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে: নাহিদ ইসলাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
নাহিদ ইসলাম লেফটেন্যান্ট তানজিম হত্যার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের আশ্বাস দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশপ্রেমের আদর্শের নজির হিসেবে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, ‘দুর্বৃত্তদের হামলায় লেফটেন্যান্ট তানজিমের এ অকাল মৃত্যু শুধু সেনাবাহিনীর জন্য নয়, দেশের জন্যও এক অপূরণীয় ক্ষতি। লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে।’

উপদেষ্টা আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ারের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।

Banglabid

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তানজিম ছারোয়ার তরুণদের কাছে দেশপ্রেমের প্রতীক হিসেবে বেঁচে থাকবেন। দেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনীর এই তরুণ ও মেধাবী কর্মকর্তা মানুষের জান-মাল রক্ষার্থে নিজের জীবনকে উৎসর্গ করেছেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণ সেনা কর্মকর্তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। তারা নিরীহ ছাত্র জনতার ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। জনগণের পক্ষে তারা দাঁড়িয়েছিলেন এবং সেই দায়িত্বের জায়গা থেকে সেনাবাহিনী দেশের জন্য কাজ করে যাচ্ছে। দেশরক্ষার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার কাজও তারা করছেন।

তানজিম ছারোয়ারের স্মৃতি ধরে রাখতে টাঙ্গাইলে তার জন্মস্থানে রাষ্ট্রীয়ভাবে কিছু করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Reneta

তানজিম হত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে আর কি পদক্ষেপ নেওয়া হচ্ছে গণমাধ্যমকর্মীদের এমন এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘আমরা এই হত্যাকান্ডের কঠোরতম শাস্তি নিশ্চিত করবো। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এর সাথে আরো কিছু আছে কিনা সেটি তদন্তের আগে বলা যাচ্ছে না। তবে এ ঘটনার সাথে যে বা যারাই জড়িত থাকুক তাদের বিচার হবে।’

সারাদেশের সব অবৈধ অস্ত্র দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার হবে উল্লেখ করে তিনি বলেন, যতবাধা বিপত্তি থাকুক না কেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ও যৌথ বাহিনী নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে, যাতে জননিরাপত্তা নিশ্চিত হয় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে।

এ সময় শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ারের বাবা সারোয়ার জাহান দেলোয়ার, মামা, বোন ও ভাগ্নিসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাহিদ ইসলামলেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ১৪ অক্টোবর, মাঠের লড়াই শুরু ২৭ ডিসেম্বর

পরবর্তী

১৯ হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে দুর্বল ৫ ব্যাংক

পরবর্তী

১৯ হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে দুর্বল ৫ ব্যাংক

বিসিবি পরিচালকদের সভায় বক্তা গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি পুলিশ কিংবা র‌্যাব নই’ -সাকিবের নিরাপত্তা প্রসঙ্গে বিসিবি সভাপতি

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT