চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক চাপে সিনেপ্লেক্সের সব শাখায় ‘প্রিয়তমা’, বাড়লো শো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ন ০৪, জুলাই ২০২৩
বিনোদন
A A

ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সের চারটি শাখায় দৈনিক ৮টি প্রদর্শনী চলছিলো শাকিব খান অভিনীত হিমেল আশরাফের ছবি ‘প্রিয়তমা’র। শুরুর দিন থেকেই দর্শকের চাহিদার তুঙ্গে থাকা ছবিটি নিয়ে দর্শকের দাবি ছিলো, সিনেপ্লেক্সে যেন ‘প্রিয়তমা’র শো বাড়ানো হয়।

দর্শকের অনুরোধে অবশেষে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ‘প্রিয়তমা’র শো বাড়ানোর উদ্যোগ নিয়েছে। শুধু তাই নয়, শুরুতে চারটি শাখায় ‘প্রিয়তমা’ চললেও বুধবার থেকে সিনেপ্লেক্সের সবগুলো শাখায় চলবে ছবিটি!

এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রিয়তমা’ দেখতে সিনেপ্লেক্সে দর্শকের অনেক চাপ লক্ষ্য করছি। এ কারণে আমরা সিনেপ্লেক্সে শো বাড়িয়েছি, সেই সঙ্গে আমাদের সবগুলো শাখায় এখন থেকে দর্শক ‘প্রিয়তমা’ দেখতে পারবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সিনেপ্লেক্সের আরেক কর্মকর্তা জানান, এখন থেকে চট্টগ্রাম, রাজশাহির বালি আর্কিড সহ স্টার সিনেপ্লেক্সের সব শাখাতে ‘প্রিয়তমা’ দেখতে পারবেন দর্শক। শুধু তাই নয়, ৮টি শো থেকে বেড়ে ছবিটির দৈনিক ১৭টি শো থাকছে! শুধুমাত্র বুধবার (৫ জুলাই) সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারে ছবিটি থাকছে না, তবে বৃহস্পতিবার সেখানে যথারীতি ৩টি শো দেখতে পারবেন দর্শক।

একইভাবে সনিতে এতোদিন মাত্র ২টি শো দেখলেও বৃহস্পতিবার (৬ জুলাই) থেকে সেখানে ৪টি শো দেখা যাবে বলে জানায় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

ঈদের দিন থেকে দেশের ১০৭ সিনেমা হল চলছে ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ছবি ‘প্রিয়তমা’। হিমেল আশরাফের পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, ইধিকা পাল, এলিনা শাম্মী, শহীদুজ্জামান সেলিমসহ অনেকেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আরশাদ আদনানইধিকা পালএলিনা শাম্মীপ্রিয়তমালিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খানসিনেপ্লেক্সসিনেমাহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ বাস্তবায়নে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

মেহেরপুরে জ্বালানি তেল সংকটে বোরো চাষ ব্যাহত

এপ্রিল ৬, ২০২৬

নোয়াখালীতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

এপ্রিল ৬, ২০২৬

চাঁদের বলয়ে আজ প্রবেশ করছে নাসার মহাকাশযান ‘ওরিয়ন’

এপ্রিল ৬, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT