চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মব সন্ত্রাস দমনে অগ্রাধিকার, শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মব সন্ত্রাস বন্ধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা বর্তমান সরকারের প্রথম অগ্রাধিকার। একই সঙ্গে তিনি জানান, শিগগিরই স্থানীয় সরকারের সব পদে নির্বাচন আয়োজন করা হবে।

বুধবার ১৮ ফেব্রুয়ারি মির্জা ফখরুল বলেন, দেশে সাম্প্রতিক সময়ে যে মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে, তা বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এ বিষয়ে সরকার উপযুক্ত সময়েই সিদ্ধান্ত নেবে।

মন্ত্রী জানান, স্থানীয় সরকারের সব স্তরের পদে দ্রুত নির্বাচন দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিত্বমূলক কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের বিষয়ে তিনি বলেন, এর কোনো প্রয়োজন নেই। তার ভাষায়, তারা একটি কঠিন সময়ে দেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং অধিকাংশ ক্ষেত্রে ভালো কাজ করেছেন।

সরকারের অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারই সরকারের মূল লক্ষ্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়বিএনপিমব সন্ত্রাসমির্জা ফখরুলস্থানীয় সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

জুন ১২, ২০২৬

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬

ইবোলা: শঙ্কা কাটিয়ে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে কঙ্গো

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT