বাংলাদেশ

শেখ রাসেলের জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে শেখ রাসেলের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ রাসেলের জন্মদিনে শেখ রাসেলের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন, উপস্থিত আর্মি ও সরকারী কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেময় তার সাথে উপস্থিতি ছিলেন ছোট বোন শেখ রেহানা।

পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তারা কবরে ফুলের পাপড়িও ছড়িয়ে দেন।

শেখ হাসিনা ও শেখ রেহানা ফাতেহা পাঠ করেন এবং ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বনানী কবরস্থানে তাঁদের মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদদের চিরনিদ্রায় শায়িত করা হয়।

শেখ রাসেলের জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আজ ৫৯তম জন্মদিন, যা সারাদেশে শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে।

বঙ্গবন্ধু, তার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, তাদের তিন পুত্র- শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল- এবং বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্য ও তার নিকটাত্মীয়রা ১৯৭৫ এর ১৫ আগস্টের রাতে একদল বিপথগামী সেনা সদস্য দ্বারা নির্মম ভাবে হত্যার শিকার হন।

বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সেই সময় বিদেশে থাকায় হত্যাকাণ্ড থেকে রক্ষা পান।

বিষয়:শেখ রাসেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…