চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেডারেশন কাপের সেমিতে মোহামেডান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমে পিছিয়ে পড়ে শেখ রাসেলকে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জয় তুলে নিয়েছে তারা।

ম্যাচের প্রথম মিনিটেই গোল করে শেখ রাসেল। ফ্রি-কিক থেকে বক্সের ওপর দুর্দান্ত হেড করে সিকু সিল্লা। চলতি মৌসুমে ২৬ সেকেন্ডে গোলের রেকর্ড এটাই প্রথম।

পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে মোহামেডান। এমনকি প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগও পেয়েছিল, তবে কাজে লাগাতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধেও গোল পেতে মোহামেডানকে অপেক্ষা করতে হয়েছে বেশ লম্বা সময়।

এক পর্যায়ে যখন মনে হচ্ছিল শেখ রাসেল সেমির পথে স্বপ্ন বুনছে ঠিক তখনই মোহামেডানের ত্রাতা হয়ে আসেন উজবেক মিডফিল্ডার মুজাফফরভ। ৭১ মিনিটে দারুণ এক আক্রমণে বক্সের সামনে থেকে মুজাফফরভের জোরালো শটে সমতায় ফেরে মোহামেডান।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই আরিফের ক্রস থেকে বক্সের মধ্যে বল পেয়ে গোল করেন জাফর ইকবাল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জাফরের গোলে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় মোহামেডান।

ফেডারেশন কাপের পরবর্তী কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে সেদিন মুখোমুখি বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেডারেশন কাপবসুন্ধরা কিংসমোহামেডানলিড স্পোর্টসশেখ রাসেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগামী বছরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন

পরবর্তী

হ্যাটট্রিক করেও আফসোস তৃষ্ণার

পরবর্তী

হ্যাটট্রিক করেও আফসোস তৃষ্ণার

ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা !

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT