চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরে উপস্থিত থাকতে পারবেন ৪ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে বিদায় ও দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত থাকার রাষ্ট্রাচার সীমিত করে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।

বৃহস্পতিবার ৫ মার্চ জারি করা এ নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে প্রধানমন্ত্রী বিদেশে যাত্রা বা সফর শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে কেবল চারজন সরকারি প্রতিনিধি উপস্থিত থাকবেন। তারা হলেন, মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। নির্দেশনায় আরও বলা হয়, এ বিষয়ে ২০২৪ সালের ২৮ আগস্ট জারি করা পূর্বের রাষ্ট্রাচার সংক্রান্ত নির্দেশনা বাতিল করে নতুন এই বিধান কার্যকর করা হয়েছে।

আগের নির্দেশনায় প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে বা দেশে ফিরলে বিমানবন্দরে উপস্থিত থাকার তালিকা তুলনামূলকভাবে বড় ছিল। সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, ডিপ্লোম্যাটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, মন্ত্রিপরিষদ সচিবসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতির কথা উল্লেখ ছিল।

Banglabid

এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, পুলিশের মহাপরিদর্শক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালকসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নামও তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

প্রয়োজনে অতিরিক্ত কিছু সরকারি কর্মকর্তাকেও উপস্থিত থাকার সুযোগ রাখা হয়েছিল। তবে নতুন নির্দেশনার মাধ্যমে দীর্ঘ সেই তালিকা বাদ দিয়ে রাষ্ট্রাচারের পরিধি সীমিত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপস্থিতি সংক্ষিপ্তপ্রধানমন্ত্রীর বিদেশ সফরবিমানবন্দর
শেয়ারTweetPin1

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

আগস্ট ১১, ২০২৬

চ্যালেঞ্জ লিগে গোল করা ইব্রাহিম চোখ রাখছেন সাফের স্কোয়াডে

আগস্ট ১১, ২০২৬

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT