চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ সিটি করপোরেশন প্রশাসকদের প্রধানমন্ত্রীর নির্দেশনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
৬ সিটি করপোরেশন প্রশাসকদের প্রধানমন্ত্রীর নির্দেশনা

নবনিযুক্ত ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠকে জনগণের জরুরি চাহিদা ও জনআকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এই তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর নতুন প্রশাসক আবদুস সালাম।

আবদুস সালাম জানান, আগামী ছয় মাসের মধ্যে নিজ নিজ সিটিকে ‘গ্রিন সিটি’ ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলা এবং মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

দক্ষিণ সিটি প্রশাসক বলেন, দীর্ঘদিন স্থানীয় সরকার কার্যত অকার্যকর ছিল এবং দলীয়করণের কারণে নাগরিক সেবাগুলো ব্যাহত হয়েছে। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও প্রশ্নবিদ্ধ ছিল।

তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জনগণের হারিয়ে যাওয়া অধিকার পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে। সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের লক্ষ্য হচ্ছে নাগরিক ভোগান্তি কমানো এবং জনগণের দাবিগুলো সরাসরি সরকারের কাছে তুলে ধরা।

প্রশাসকরা জানিয়েছেন, তারা জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে সমস্যা চিহ্নিত করবেন এবং যেসব বিষয়ে স্থানীয়ভাবে সমাধান সম্ভব নয়, সেগুলো সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপন করে প্রয়োজনীয় সহযোগিতা নেবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানপ্রধানমন্ত্রীসিটি করপোরেশন প্রশাসক
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT