বাংলাদেশ

প্রধানমন্ত্রীর একুশে পদক প্রদান

প্রধানমন্ত্রীর একুশে পদক প্রদান অনুষ্ঠানে অতিথি ও অতিথিদের সমাবেশ, মঞ্চে বক্তৃতা ও আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক গ্রহণ করেছেন ২১ বিশিষ্টজন। ভাষা আন্দোলনে মরণোত্তর পদক পেয়েছেন মৌ. আশরাফুদ্দীন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া। শিল্পকলায় সংগীত বিভাগে মরণোত্তর পদক পেয়েছেন জালাল উদ্দীন খাঁ, বিদিত লাল দাস, এন্ড্রু কিশোর, বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ ও শুভ্র দেব। নৃত্যকলায় একুশে পদক পেয়েছেন শিবলী মোহাম্মদ। অভিনয়ে চলচ্চিত্র অভিনেতা এম. এ. আলমগীর ও অভিনেত্রী ডলি জহুর। আবৃত্তিতে পদক পেয়েছেন খান মোহাম্মদ মুস্তাফা ওয়ালীদ – শিমুল মুস্তাফা ও রূপা চক্রবর্তী। চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ। শিল্পকলায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিং বিভাগে পদক পেয়েছেন কাওসার চৌধুরী। সমাজসেবায় মো. জিয়াউল হক ও আলহাজ্ব রফিক আহামদ পদক পেয়েছেন। ভাষা ও সাহিত্য বিভাগে মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও মরণোত্তর পদক পেয়েছেন রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। শিক্ষা বিভাগে পদক পেয়েছেন প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।

বিষয়:একুশে পদক প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…