ঔপনিবেশিক আমলের ধ্যান-ধারণা পরিহার করে, সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় আয়োজিত ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে যে পরিবর্তন আসছে তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। নবীন কর্মকর্তারাই হবেন ২০৪১ এর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর।






