চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী দেশ বিক্রি করতে যাননি, গিয়েছেন দেশের উচ্চতা বাড়াতে: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ০১, মে ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জন্য নয়, দেশের মানুষের শান্তির জন্য বিদেশ সফরে গেছেন। এবং তাঁর এই সফর বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই সফর বাংলাদেশকে, এই জাতিকে আত্মশক্তিতে বলীয়ান করেছে।

তিনি আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বিদেশ সফরে আছেন, তিনি দেশ বিক্রি করতে যাননি। তিনি গিয়েছেন দেশের উচ্চতা আরো বাড়াতে। নিজের জন্য নয়, আগামী বাজেটের জন্য সহযোগিতা চাইতে। বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধিতে যারা কষ্ট পাচ্ছেন সেই সাধারণ জনগণকে বাঁচাতে বিদেশ গেছেন। ১১ লাখ রোহিঙ্গারা আমাদের উপর বোঝা হযে দাঁড়িয়েছে। মির্জা ফখরুল কটাক্ষ করেন। শেখ হাসিনা বাজেট সহযোগিতার জন্য জাপানে ৩০০ মিলিয়ন পেযেছেন, বিশ্বব্যাংক থেকে ৫০০ মিলিয়ন ডলার পাওয়ার কথা আছে। আগামী দিনগুলো সুন্দর করার জন্য, বিশ্ব সংকটে জীবনের চাকা সচল রাখা, সাধারণ মানুষের শান্তির জন্য শেখ হাসিনা বিদেশ গেছেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এসব সহ্য করতে পারে না। তাদের আন্দোলন ঝিমিয়ে পড়েছে। বিএনপির আন্দোলন পথহারা পথিকের মতো দিশেহারা। বিএনপি রাজনীতিতে ডিফিট খেয়েছে। বিএনপি সব সিটি নির্বাচনে স্বতন্ত্রের নামে ঘোমটা পরা প্রার্থী দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, রাজনীতির পর বিএনপির এখন টার্গেট দেশের অর্থনীতিকে ধ্বংস করা। অর্থনীতির চাকা বন্ধ করতে তারা নব নব কৌশলে নতুন নতুন ষড়যন্ত্র করছে। আগুন লাগাতে হবে, লুটপাট করতে হবে- এটাই বিএনপির স্বভাব। অর্থপাচারকারী লুটেরাদের হাতে দেশের ক্ষমতা জনগণ দিবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগনের কাছে গ্রহণযোগ্য নয়, এমন কেউ দলের মনোনয়ন পাবেন না। আগামী নির্বাচন পর্যন্ত ঐক্যের পতাকাে সমুন্নত রাখব। এই ঐক্যে যেন চিড় না ধরে, ফাটল না ধরে। এই ঐক্যকে আরো সংহত করতে হবে।

Reneta

জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কেএম আযম খসরু সহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগেরওবায়দুল কাদেরজাতীয় শ্রমিক লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদে কোটি ভিউ জুটির ‘মীমাংসা’!

মে ২২, ২০২৬

পঞ্চগড়ে চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভালের পর্দা উঠলো

মে ২২, ২০২৬

গোপনে বিয়ে সারলেন বলিউড ‘কুইন’ কঙ্গনা?

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩১৫

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ফেরত পাঠানো কিছু ব্যক্তিকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ভারতের

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT