অর্থনীতি

‘দ্রব্যমূল্য বৃদ্ধির পাগলা ঘোড়ার লাগাম টানতে প্রধানমন্ত্রীর নির্দেশ’

বাজারে পণ্য বিক্রেতাদের ভিড় ও বিভিন্ন পণ্য সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে পণ্য বিক্রেতারা বিভিন্ন ধরণের চাল, ডাল ও অন্যান্য খাদ্যশস্য বিক্রি করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় মূল্যস্ফীতি। গত ৪ মাসের ধারাবাহিকতায় এমাসেও মূল্যস্ফীতি কমবে। তাছাড়া যেকোনভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির পাগলা ঘোড়ার লাগাম টানার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৯ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক বৈঠক শেষে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী।

পরিকল্পনা মন্ত্রী বলেন, একনেক সভায় ১৪ হাজার ৭৮ কোটি টাকা ব্যয়ে ২০ টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। সাউথ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে সফলভাবে তুলে ধরায় এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে একনেক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি মিলনায়তনে বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবসহ সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিষয়:দ্রব্যমূল্যেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…