চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ’র ক্যান্সারে আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসায় আবারো সহায়তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার ১ মার্চ সন্ধ্যায় গুলশানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ’র মায়ের হাতে ‘আমরা বিএনপি পরিবার‘-এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, বিএনপি’র কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

এসময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ ও শাকিল আহমেদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ. কে. এম. মনজুরুল ইসলাম, দ্য ডেইলি সানের ডেপুটি এডিটর মোহাম্মদ আল আমিন, দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র প্রতিবেদক এনামুল হক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। ইতিপূর্বে তাকে আরও কেমোথেরাপি, রেডিওথেরাপিসহ সম্পূর্ণ খরচ ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে দেওয়া হয়েছে।

কয়েক দিন পুর্বে জিসানের শারিরীক অবস্থা হঠাৎ অবনতি হওয়ায় ডাক্তাদের পরামর্শে পুনরায় বিভিন্ন টেস্টসহ ঔষধ দেয়া হয়। সেই চিকিৎসার আর্থিক সহায়তাও প্রদান করছেন তারেক রহমান।

Reneta

শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ’র মা বিএনপি’র প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ‘আমরা বিএনপি পরিবার’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রসঙ্গত, আবদুল্লাহ বিন জাহিদ গত বছরের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। বড় ছেলে মারা যাওয়ার ১৪ দিনের মাথায় তার মা জানতে পারেন তার ১৪ বছর বয়সী ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান কোলন ক্যানসারে (তৃতীয় পর্যায়) আক্রান্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমরা বিএনপি পরিবারকোলন ক্যানসারক্যান্সার আক্রান্ত জিসানচব্বিশের গণঅভ্যুত্থানশহীদ আব্দুল্লাহ বিন জাহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT