দেশের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সরকার প্রধান শিক্ষার্থীদের ভিড়ের মধ্য দিয়ে হেঁটে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলেন। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পদচারণায় ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশের। হেঁটে প্রধানমন্ত্রীর ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থী সহ সবার চোখে ছিল বিস্ময়, উচ্ছ্বাস আর আবেগ। তারা বলছেন এ এক নতুন রাজনৈতিক নিদর্শন।








