চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাম্বুলেন্সের জন্য গাড়িবহর থামালেন মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ১০, নভেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অ্যাম্বুলেন্সের জন্য গাড়িবহর থামাচ্ছেন মোদি, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপির প্রচারে নেমেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার ৯ নভেম্বর কাংড়ায় জনসভায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য পথ করে দিতে তাকে গাড়িবহর থামিয়ে দিতে দেখা যায়। সেই ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার এনডিটিভি জানায়, মোদি গতকাল হিমাচল প্রদেশের কাংড়া জেলার ছাম্বিতে জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। সেসময় একটি অ্যাম্বুলেন্স আসার শব্দ শুনে তিনি গাড়িবহর থামিয়ে দিতে বলেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, নরেন্দ্র মোদি তার গাড়িতে বসে আছেন। আর একটি অ্যাম্বুলেন্স দ্রুত বেরিয়ে যাচ্ছে। তারপর তার গাড়িবহর চলতে শুরু করে এবং মোদি সেখানে জড়ো হওয়া সাধারণ মানুষদের দিকে হাত নাড়েন।

যে রুটে মোদির গাড়িবহর যাওয়ার কথা ছিল সেই রুটে ট্রাফিক ডাইভার্ট করতে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল। এছাড়াও অনেক মানুষ জড়ো হয়েছিল তাকে দেখার জন্য।

#WATCH | Prime Minister Narendra Modi stopped his convoy to let an Ambulance pass in Chambi, Himachal Pradesh pic.twitter.com/xn3OGnAOMT

— ANI (@ANI) November 9, 2022

এর আগেও গত ৩০ সেপ্টেম্বর নিজের রাজ্য গুজরাতে গিয়ে অ্যাম্বুল্যান্সকে পথ করে দেওয়ার জন্য নিজের গাড়িবহর থামিয়ে দিয়েছিলেন মোদি। ওই দিন আমদাবাদ থেকে গান্ধীনগরের দিকে যাচ্ছিল প্রধানমন্ত্রীর গাড়িবহর। একটি অ্যাম্বুল্যান্সকে রাস্তা পেরোতে দেখেই নিজের গাড়িবহর থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মোদি।

পরে সেই ঘটনার ভিডিও টুইট করে গুজরাত বিজেপি জানায়, ‘ভিআইপি সংস্কৃতি’ কীভাবে বন্ধ করতে হয়, তা প্রধানমন্ত্রীর কাছ থেকে সবার শেখা উচিত।

ট্যাগ: অ্যাম্বুলেন্সগাড়িবহরমোদি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুড়িতিস্তায় বেগুন চাষ করে ভালো ফলন পেয়েছেন কৃষক

পরবর্তী

বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবদম্পতির মৃত্যু

পরবর্তী
বিদ্যুৎস্পৃষ্টে মৃতদেহের ছবি, বিদ্যুৎ চমকানো দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবদম্পতির মৃত্যু

ফ্রান্সের ফুটবলাররা মাঠে দাঁড়িয়ে, বিশ্বকাপ প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের ২৫ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেই কান্তে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় বাংলাদেশের সহায়তার প্রস্তাব, দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: কোতয়ালী থানা, দিনাজপুর (সংগৃহীত)।

নেতার মুক্তি চেয়ে থানায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে নজরুল সমাধিতে সর্বস্তরের শ্রদ্ধা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কিছু খাতে নতুন বিনিয়োগে চীনের আগ্রহ

আগস্ট ২৭, ২০২৬

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT