কুমিল্লা

কুমিল্লা সিটি মেয়রের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর শোক প্রকাশের ছবি, কুমিল্লা সিটি মেয়রের মৃত্যুতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও কুমিল্লা সিটি মেয়রের মৃত্যুতে শোক প্রকাশের সময়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, আরফানুল হক তার কর্মের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরফানুল হক রিফাত ফুসফুসে নানা সংক্রমণ নিয়ে শ্বাস-প্রশ্বাস জনিত জটিলতায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন। বুধবার ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসার তদারকিতে থাকা ব্যবসায়ী আনিস মুহাম্মদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মেয়র রিফাত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়:আরফানুল হক রিফাত কুমিল্লা সিটি মেয়র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…