চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের জন্য কুমিল্লা থেকে আর্থিক সহায়তার ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৩
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন অনেক ব্যবসায়ী। ঈদের আগ দিয়ে এ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে অনেকটা দিশেহারা অবস্থা তাদের। আন্তরিক সমবেদনা আর আর্থিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন কুমিল্লার এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, মেয়র আরফানুল হক রিফাত ও কুমিল্লা দোকান মালিক সমিতি।

নগরীর ফাইন্ড টাওয়ারে আয়োজিত কুমিল্লা দোকান মালিক সমিতির ইফতারে প্রধান অতিথির বক্তব্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে হাজী বাহার এমপি ব্যক্তিগতভাবে ১০ লাখ টাকার সহায়তার ঘোষণা দেন। পাশপাশি কুমিল্লা দোকান মালিক সমিতিকে আরও ১০ লাখ টাকা এবং কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাতকে ৫ লাখ টাকা সহায়তা প্রদানের আহবান জানান। এসময় দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও মেয়র আরফানুল হক রিফাত এমপি বাহারের আহবানে সাড়া দিয়ে এ সহায়তা দিতে সম্মতি জানান। এমপি বাহার, মেয়র রিফাত ও দোকান মালিক সমিতির এ ২৫ লাখ টাকা সহায়তা দোকান মালিক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হবে। তারা বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যেখানে প্রয়োজন সেখানে এ সহায়তার অর্থ ব্যায় করবেন।

বুধবার বিকেলে কুমিল্লা দোকান মালিক সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এ সহায়তার ঘোষণা দেন।

কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি মো. সানাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুল্লাহ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি রেজাউল ইসলাম মন্টু, মহাসচিব মো. জহিরুল ইসলাম । এসময় জেলা পিপি এড. জহিরুল ইসলাম সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ রাজনৈতিক ও ব্যবসায়ীক নেতৃবৃন্দ অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরফানুল হক রিফাতবঙ্গবাজার অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বিশ্ব বাঘ দিবস: সুন্দরবনে এখন ১২৫টি বাঘ, একসময় শিকার ছিল ‘বীরত্বের’ প্রতীক

জুলাই ২৯, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

জুলাই ২৯, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমানের জানাজা

জুলাই ২৯, ২০২৬

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT