বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতদের বৈঠক, যেখানে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা।

মঙ্গলবার ১২ মে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ হয়েছে বলে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে বৈঠকে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রী হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়। সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সাথে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল, ওষুধ শিল্পসহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার কথা বলেন।

ওআইসি সদস্য দেশগুলোকে তাদের সমর্থনের জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে তা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশসমূহের সমর্থনও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, মালেশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশন বৈঠকে উপস্থিত ছিলেন।

বিষয়:ওআইসি প্রধানমন্ত্রী সচিবালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…