ক্রিকেট

সহধর্মিণী ডোনাকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন গাঙ্গুলি

গাঙ্গুলির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে গাঙ্গুলির সাক্ষাৎ, চারজন ব্যক্তি ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই’র সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। শুক্রবার সকালে স্ত্রী ডোনা গাঙ্গুলিকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যান তিনি। সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ডিএনসিসি মেয়র কাপ-২০২৩ এর গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানের জন্য বৃহস্পতিবার বাংলাদেশে আসেন সৌরভ গাঙ্গুলি। রাজধানীর একটি হোটেলে হয় লঞ্চিং অনুষ্ঠান পর্ব। সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন গাঙ্গুলি। বলেন, ‘বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাদকমুক্ত বাংলাদেশ গড়ার যে চেষ্টা করছেন, সেটা সত্যিই প্রয়োজনীয়।’

‘ভারতীয় ক্রিকেটের প্রেসিডেন্ট হিসেবে প্রথম পিঙ্ক টেস্ট আয়োজন করেছিলাম, তা বাংলাদেশের বিপক্ষে। আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন কলকাতায় আমার আমন্ত্রণে, ওই টেস্ট ম্যাচ দেখতে।’

বিষয়:পাপন প্রধানমন্ত্রী সৌরভ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…