ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত রুশ প্রেসিডেন্ট নির্বাচনে ৯৯ শতাংশ ভোটকেন্দ্রের গণনা শেষে পুতিন ৮৭ দশমিক ৩৩ শতাংশ ভোট পেয়েছেন। এটি তার রেকর্ড বিজয়। নির্বাচনে তার কোনও প্রতিদ্বন্দ্বী ছিল না।
তবে এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নয়, অভিযোগ করে সমালোচনা করছে পশ্চিমারা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






