রাজনীতি

বরিশালের সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বরিশালের সমাবেশ মঞ্চে উপস্থিত, আলোচনা ও দোয়া করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী বরিশালের সমাবেশ মঞ্চে উপস্থিত, আলোচনা ও দোয়া করছেন, বিভিন্ন নেতা ও অতিথি পাশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরিশালে আওয়ামী লীগের নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অবস্থিত সমাবেশস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা রয়েছেন।

জনসভা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাদেরকে স্লোগান ও অভিবাদন বার্তায় বরণ করে নেন। ইতোমধ্যে বঙ্গবন্ধু উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। জনসভায় বিভাগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন।

এর আগে দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী বরিশালে পৌঁছে সার্কিট হাউসে আসেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৩টায় বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেন।

প্রধান অতিথি মঞ্চে আসন গ্রহণের পর আনুষ্ঠানিক পরিবেশনা শুরু হয়। কিছুক্ষণ পরে শেখ হাসিনা বক্তব্য দেবেন। সভায় সভাপতিত্ব করছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।

এদিকে আওয়ামী লীগ সভাপতির সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। শেখ হাসিনার জনসভায় যোগ দিতে সকাল থেকেই বঙ্গবন্ধু উদ্যানে আসতে শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। নানা রঙের শাড়ি, রঙিন ক্যাপ-পোশাক পরে মাঠে আসেন দলীয় সমর্থকেরা। সঙ্গে ছিল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড। বেলা ১১টা ৪০ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। দুপুর পৌনে ১টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…