কাতার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী কাতার পৌঁছানোর সময় স্বাগত জানানো হচ্ছে, অতিথিদের সঙ্গে দেখা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩-এ যোগ দিতে আজ বাংলাদেশ সময় রাত আটটা ৩২ মিনিটে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে আগামী ২৩-২৫ মে অনুষ্ঠেয় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ বিকেলে দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ বিকেল ৩টা ১৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






