চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে প্রায় সব সবজির দাম কেজিতে বেড়েছে ২০ টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের বাজারে সবজি, মাংস ও শাকসবজি বিক্রেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বাজারগুলোতে আবারও সবজির দাম বেড়েছে। সরবরাহে ঘাটতি না থাকলেও গত এক সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির কেজিপ্রতি দাম ২০ টাকা পর্যন্ত বেড়েছে। কিছু সবজির দাম তো আগের তুলনায় দ্বিগুণ। বিপরীতে পেঁয়াজ ও ডিমের দাম কমেছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউনহল, আগারগাঁও, রামপুরা ও তেজগাঁও কলোনি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

সবজি ব্যবসায়ীরা বলছেন, গত মাসের ভারী বৃষ্টিতে উৎপাদন অঞ্চলে ফসলের ক্ষতি হয়েছে। ফলে বাজারে শীতকালীন সবজির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। আর পাইকারিতে দাম কমায় খুচরা বাজারে ডিমের দর কিছুটা কমেছে।

Banglabid

গত সপ্তাহে সরবরাহ বাড়ায় বেশ কিছু সবজির দাম ২০–৩০ টাকা কমেছিল। তবে বৃহস্পতিবার আবার বাড়তি উত্তাপ দেখা গেছে বাজারে। শিম, মুলা, ফুলকপি ও বাঁধাকপির দাম বাড়ায় অন্যান্য সবজির দামেও প্রভাব পড়েছে।

গত সপ্তাহে শিমের দাম ছিল ৫০–৬০ টাকা। আজ তা বেড়ে ১০০–১২০ টাকায় দাঁড়িয়েছে। ছোট আকারের ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হয়েছে ৫০–৬০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় অন্তত ১০ টাকা বেশি। মুলার কেজি ২০ টাকা বেড়ে হয়েছে ৫০ টাকা।

বরবটি, উস্তা ও কাঁকরোল ৬০–৭০ টাকা থেকে বেড়ে ৭০–৮০ টাকায় বিক্রি হয়েছে। ঢ্যাঁড়শ ও পটোলও ৪০–৫০ টাকা থেকে বেড়ে ৫০–৭০ টাকায় উঠেছে। কাঁচামরিচের দাম বেড়েছে সব থেকে বেশি। গত সপ্তাহের ৮০ টাকা কেজির কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৮০–২০০ টাকা কেজি দরে।

Reneta

বাজারে নতুন আলু উঠেছে। তবে দাম বেশ চড়া, প্রতি কেজি ১৪০–১৫০ টাকা। পুরোনো আলু পাওয়া যাচ্ছে ২০–২৫ টাকায়।

কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী কবির হোসেন বলেন, ‘গত মাসের বৃষ্টিতে অনেক জমিতে পানি দাঁড়ায়। এতে সবজির গাছ নষ্ট হয়েছে। উৎপাদন এলাকাতেই দাম বাড়ছে, তাই ঢাকায়ও বাড়তি দাম গুণতে হচ্ছে।’

সবজির বাজার চড়া হলেও ডিমের বাজার উল্টো চিত্র। ফার্মের প্রতি ডজন ডিম গত সপ্তাহে ১৩০ টাকা থাকলেও বৃহস্পতিবার বিক্রি হয়েছে ১২০ টাকায়। মুরগির বাজারে তেমন পরিবর্তন নেই, ব্রয়লার ১৬০–১৭০ টাকা এবং সোনালি মুরগি ২৬০–২৯০ টাকা কেজি। গরুর মাংসের দামও ৭৫০–৭৮০ টাকার মধ্যেই রয়েছে।

পেঁয়াজের বাজারে আরও কিছুটা স্বস্তি এসেছে। দেশি পেঁয়াজের কেজি গত সপ্তাহের তুলনায় ৫ টাকা কমে ১০৫–১১০ টাকায় বিক্রি হয়েছে। বাজারে পাতাযুক্ত নতুন পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৭০–৮০ টাকায়।

আদা–রসুনের বাজারে তেমন পরিবর্তন নেই। দেশি রসুন ১০০–১৪০ টাকা এবং আমদানিকৃত রসুন ১৬০–২০০ টাকায় বিক্রি হচ্ছে। আদার দাম মানভেদে ১৫০–২০০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, সরকার আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়ায় পেঁয়াজের বাজারে চাপ কমছে। না হলে দাম আরও বাড়তে পারত। চাল, ডাল, তেল ও চিনির বাজারও মোটামুটি স্থিতিশীল রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগারগাঁওকারওয়ান বাজারবাজারদরমোহাম্মদপুর টাউনহলরামপুরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT