বাংলাদেশ

কারওয়ান বাজার লাইনে কুকুর, ৫ মিনিট বন্ধ মেট্রোরেল

কারওয়ান বাজার লাইনে কুকুর, ৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের লাইনে একটি কুকুর ঢুকে পড়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টা ৫২ মিনিটের দিকে উত্তরা থেকে মতিঝিলগামী একটি ট্রেন কারওয়ান বাজার এলাকায় এসে থামিয়ে দেওয়া হয়। নিরাপত্তার কারণে ট্রেনটিকে প্রায় ৫ মিনিট আটকে রাখা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের অপারেশনস পরিদর্শক মো. মহসিন শেখ। তিনি জানান, বেলা ১১টা ৫২ মিনিট থেকে ১১টা ৫৭ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

ফায়ার সার্ভিসের সদস্যরা মেট্রোরেলের লাইন থেকে কুকুরটিকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। এরপর ট্রেন চলাচল আবার শুরু হয়।

বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল স্বাভাবিকভাবে চলাচল করছে।

বিষয়:৫ মিনিট বন্ধ কারওয়ান বাজার মেট্রোরেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…