নড়াইলে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রাদুর্ভাব
নড়াইলে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রাদুর্ভাবের কারণে হাসপাতালে ভর্তি রোগীদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
নড়াইলে আকস্মিকভাবেই শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। নবজাতক থেকে ৫ বছর বয়সীরাই আক্রান্ত হচ্ছে বেশি। গত তিনদিনে একশ’রও বেশি শিশু সদর হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশু বিভাগের বেড স্বল্পতা, ডাক্তার ও নার্সসহ নানান সংকট ও সীমাবদ্ধতার কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



