বাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ আইনে অভিযুক্তরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: প্রেস সচিব

সংবাদ সম্মেলনে দুই কর্মকর্তা, microphones ও নোটবুকের সামনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে নতুন অধ্যাদেশ যুক্ত করা হয়েছে। কোন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হলে তিনি যে কোন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন এবং সরকারি কোন পদেও থাকতে পারবেন না।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

শফিকুল আলম আরও জানান, অধ্যাদেশটির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩-এ নতুন সেকশন ২০ (সি) যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে ওই আইনে সেকশন ৯ (১) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে, তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য বলে বিবেচিত হবেন।

বিষয়:আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রেস সচিব শফিকুল আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…