চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিলখানা ট্র্যাজেডি: তদন্ত কমিশনের সংবাদ সম্মেলন আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞ তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন রোববার (৩০ নভেম্বর) তাদের মেয়াদের শেষ দিনে সংবাদ সম্মেলন করবে।

শনিবার কমিশন প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান জানান, সন্ধ্যা ৬টায় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার বিআরআইসিএম ভবনে তদন্ত অগ্রগতি সম্পর্কে তারা তথ্য তুলে ধরবেন।

সূত্র বলছে, সংবাদ সম্মেলনের আগেই কমিশন অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে প্রতিবেদন জমা দিতে পারে।

এদিকে আগামী সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারবর্গ কমিশনের প্রতিবেদনের বিষয়ে নিজস্ব প্রতিক্রিয়া জানাতে রাওয়া ক্লাবের ঈগল হলে সংবাদ সম্মেলন করবে।

গত বছর ২৩ ডিসেম্বর বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারির হত্যাযজ্ঞ তদন্তে সাত সদস্যের স্বাধীন জাতীয় কমিশন গঠন করা হয়। সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে প্রধান করে সামরিক বাহিনীর দুজন, দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন সিভিল সার্ভিস কর্মকর্তা ও পুলিশের একজন সিনিয়র কর্মকর্তাকে নিয়ে কমিশন গঠিত হয়। পরবর্তীতে এ কমিশনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়; আজ তার শেষ দিন।

গত ২৫ জুন এক সংবাদ সম্মেলনে কমিশন জানিয়েছিল, ওই হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে এবং ঘটনা দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের ফল বলে তাদের কাছে প্রতীয়মান হয়েছে। আলামত নষ্টের চেষ্টা ও তদন্ত ভিন্নদিকে নেওয়ার প্রমাণও উল্লেখ করেছিল কমিশন।

Reneta

কমিশন গঠনের আগে গত ১৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, পিলখানা হত্যাযজ্ঞ নিয়ে দুটি মামলা আদালতে চলমান থাকায় নতুন কমিশন গঠন আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক। এতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তদন্ত কমিশনের দাবিতে কর্মসূচি ঘোষণা করে। পরে সরকার ১৭ ডিসেম্বর জানায়, পাঁচ কর্মদিবসের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারক, সশস্ত্র বাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তা এবং সুধীসমাজের প্রতিনিধিদের নিয়ে একটি তদন্ত কমিটি করা হবে। পরে সমালোচনার মুখে সরকার পুনরায় কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়।

এ ছাড়া গত ১৯ ডিসেম্বর নিহত সেনা কর্মকর্তাদের পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মঈন উ আহমেদসহ তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানকসহ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তদন্ত কমিশনবিডিআর হত্যা তদন্তশেষ দিনে সংবাদ সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফরের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে: গ্লোবাল টাইমস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT