চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দেবে বিচারপতি খোন্দকার দীলিরুজ্জামানের তদন্ত কমিশন

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৭:০৯ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৪
- সেমি লিড, আদালত
A A

কোটাবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে গত ১৬ জুলাই সংঘর্ষের বিষয়ে জানতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সর্ব-সাধারণের কাছে তথ্য চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিচারপতি খোন্দকার দীলিরুজ্জামানের তদন্ত কমিশন।

বুধবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামের মেডিয়েশন সেন্টারে প্রথম মিটিং শেষে একথা জানান তদন্ত কমিশনের দায়িত্বপ্রাপ্ত হাইকোর্টের এই বিচারপতি।

এসময় তিনি বলেন, ‘আমরা আজ প্রথম মিটিং করেছি। আমরা দেশের সাধারণ মানুষের কাছে, যাদের কাছে এ সংক্রান্ত তথ্যাদি রয়েছে, সেগুলো আমরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বান করব। আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিচারপতি খোন্দকার দীলিরুজ্জামান বলেন, ‘ওই ছয় জনের ( ১৬ জুলাই নিহত) বিষয়ে এ কমিশন গঠিত হয়েছে, এটার তদন্ত করব। পরবর্তী ঘটনার বিষয়ে পরবর্তীতে দেখা হবে। আমি আমার এখতিয়ারের ভেতরে সীমাবদ্ধ থাকব।’

কোটাবিরোধী আন্দোলন সহিংসতার রূপ নিলে গত ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ বাঁধে। এতে ঢাকা দুইজন, চট্টগ্রামে তিনজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়। এই ছয়জনের প্রাণহানির তদন্তে হাইকোর্টের বিচারপতি খোন্দকার দীলিরুজ্জামানকে দিয়ে একটি তদন্ত কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

তদন্ত কমিশন গঠনের প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় নিহত হওয়া এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্ত শেষে ৩০ কার্যদিবসের মধ্যে সরকারকে প্রতিবেদন দেবে। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগ এই কমিশনকে সচিবিক সহায়তা দেবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটাতদন্ত কমিশনবিচারপতিহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT