বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বিকালে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বিকালে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রেস উইং জানিয়েছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর অংশগ্রহণ এবং বিশ্ব নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়েও বিস্তারিত তথ্য জানানো হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বিষয়:নিউইয়র্ক সফরপ্রধানমন্ত্রী তারেক রহমানসংবাদ সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…