বাংলাদেশ

কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শোক প্রকাশের জন্য একসঙ্গে উপস্থিত, বাংলাদেশের শোকের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বিশিষ্ট কবি ও বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা একাডেমি পুরস্কার এবং একুশে পদকে ভূষিত কবির মৃত্যুতে বৃহস্পতিবার ৫ অক্টোবর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথক বার্তায় শোক প্রকাশ করেন।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, কবি আসাদ চৌধুরীর মৃত্যু বাংলা সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার লেখনী বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ।

রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, কবি আসাদ চৌধুরী তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়:কবি আসাদ চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…