বাংলাদেশ

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ফোনালাপ

ড. ইউনূস ও শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ফোনালাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ফোনালাপের ছবি, যেখানে তারা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে। 

বুধবার (১৪ আগস্ট) গভীর রাতে এক ফোনকলে ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট বিক্রমাসিংহে ড. ইউনূসকে অভিনন্দন জানানোর পাশাপাশি কয়েক দশক ধরে বাংলাদেশে অবস্থান করা লঙ্কান বিনিয়োগকারীদের বাংলাদেশে থাকতে এবং বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা পালন করার পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ৮ আগস্ট (বৃহস্পতিবার) ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

বিষয়:অভিনন্দন প্রধান উপদেষ্টা শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…