বাংলাদেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে নবনির্বাচিত রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সেসময় ফার্স্ট লেডি বেগম রাশিদা খানম, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, নবনির্বাচিত রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি, তার সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিনী রাশিদা খানম। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মোঃ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সেসময় তারা পরস্পর কুশল বিনিময় করেন ও স্বাস্থ্যের খোঁজখবর নেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বিষয়:আবদুল হামিদ নবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন শেখ রেহানা শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…