চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাওর এলাকায় ৫০ জনের পায়ে জুতা ছিল কিনা সন্দেহ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৩
বাংলাদেশ
A A

হাওর অঞ্চলের মানুষদের দুর্দশার কথা স্বরণ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আমি যখন ১৯৭০ সালে জনসভা করতাম। তখন ৫০ হাজার সাধারণ মানুষ উপস্থিত থাকলে তার মধ্যে ৫০ জনের পায়ে জুতা ছিল কিনা সন্দেহ। আর এখন ৫০ হাজার মানুষের মধ্যে একজনও জুতা ছাড়া পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ।

রোববার (১২ মার্চ) বঙ্গভবনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন। এসময় তিনি রাজনৈতিক জীবন থেকে শুরু করে, জাতীয় সংসদের স্পিকার, বঙ্গভবনের জীবন এবং সাংবাদিকদের সঙ্গে তার সম্পর্কসহ নানা ইস্যুতে কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আমি হাওর এলাকার জন্য কিছু করার চেষ্টা করেছি। রাজনীতি করেছি নিজের জন্য না, আমার এলাকার সাধারণ মানুষের জন্য। তাদের জন্য কিছু করার চেষ্টা ছিল সবসময়।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবন কাটিয়ে আসা মো. আবদুল হামিদ প্রথম দফায় ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। আগামী ২৩ এপ্রিল তার রাষ্ট্রপতির মেয়াদ শেষ হচ্ছে।

নতুন রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। উক্ত পদে আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে মোহাম্মদ সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল হামিদমিঠামইনরাষ্ট্রপতিহাওর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬

সড়কপথে আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

জুন ১২, ২০২৬

১০ এ ৬ পেলেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা

জুন ১২, ২০২৬

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT