বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ২৫ জানুয়ারি: সিইসি

রাষ্ট্রপতি ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও আনুষ্ঠানিকতা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামীকাল (২৫ জানুয়ারি) বুধবার।

মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মঙ্গলবার দুপুর তিনটার পর সাক্ষাৎ শেষ করে বের হন সিইসি। এরআগে তিনি ২টার দিকে সংসদ ভবনে প্রবেশ করেন।

সাক্ষাত শেষে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ৬ টি সংসদীয় শূণ্য থাকলেও, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সেটি বাধা নয়। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের দিনে একটি বৈঠকের সময় ঠিক করা হবে। রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকেন তাহলেই কেবল ওই বৈঠকটি বসার প্রয়োজন পড়বে। তবে একক প্রার্থী হলে সেটার দরকার হবে না। আইন অনুযায়ী একক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন ও বিধিমালা অনুযায়ী, একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে নির্বাচনি কর্মকর্তার সামনে নির্ধারিত ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নাম ও নিজের স্বাক্ষর দিয়ে তা জমা দিতে হবে। এর মুড়ি অংশে স্বাক্ষর দিয়ে ভোটারদের ব্যালট পেপার সংগ্রহ করতে হবে। ভোট দেওয়ার পর সংসদ কক্ষে স্থাপিত এক বা একাধিক ব্যালট বাক্সে তা জমা দিতে হবে।

প্রত্যেক সংসদ-সদস্যের একটি মাত্র ভোট থাকবে। সংসদ-সদস্য হিসাবে স্পিকারও এই নির্বাচনে একজন ভোটার। ভোটের দিন গ্যালারিসহ সংসদ কক্ষে প্রার্থী, ভোটার, ভোট নেওয়ায় সহায়তাকারী কর্মকর্তা ছাড়া সবার প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করবেন নির্বাচনি কর্মকর্তা। ভোট শেষে নির্বাচন কমিশনার প্রকাশ্যে ভোট গণনা করবেন। সর্বাধিকসংখ্যক ভোটপ্রাপ্তকে প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা করা হবে। আর সমান ভোট পেলে প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে ফল নির্ধারণ করা হবে।

বিষয়:কাজী হাবিবুল আউয়াল জাতীয় সংসদের স্পিকার প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচন শিরীন শারমিন চৌধুরী সিইসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…