আগামী সপ্তাহের শুরুতে স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যে বঙ্গভবন সূত্র এরকম ইঙ্গিত দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সরকারের সাথে কোনো আলোচনা হয়নি। তবে শারীরিক কারণে তিনি চাইলে পদত্যাগ করতে পারেন। তবে, রাষ্ট্রপতিকে চলে যেতেই হবে বলে মন্তব্য করেছেন সরকারের একজন শীর্ষ নীতিনির্ধারক।






