আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের দিল্লিতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের প্রস্তুতিমূলক আন্তঃ মন্ত্রণালয় সভা চলছে।
বুধবার (২৯ জানুয়ারি) সভায় সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র সচিব, বিজিবি মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
সভায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকের সীমান্ত সংক্রান্ত দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।







