ক্রিকেট

বড় আশা নিয়ে বিশ্বকাপের আগে ধাক্কা খেল বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচ

বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের জন্য প্রস্তুত, খেলোয়াড়রা স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা একটি স্টেডিয়ামে একত্রিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের শিরোপা জিতে বিশ্বকাপে ট্রফি পুনরুদ্ধারের আশা জাগিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বিশ্বজয়ের সুখস্মৃতি নিয়েই ছেড়েছিল দেশ। চার বছর আগে সাউথ আফ্রিকার মাটিতে বসতে যাওয়া আসরে লাল-সবুজের দলকে সবাই করছে সমীহ। তবে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে বৃষ্টি আইনে ১১২ রানের হেরে বড় ধাক্কাই খেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রিটোরিয়াতে সোমবার টস জিতে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লঙ্কানরা ৪৯ ওভারে ৯ উইকেটে ২৩৮ রান তোলে। জবাবে বাংলাদেশ ৩৬.২ ওভারে ৯ উইকেটে ১১৯ রান করার পর বৃষ্টির কারণে আর বল মাঠে গড়ায়নি।

দুই লঙ্কান ওপেনার পুলিন্দু পেরেরা ও ভিসেন হালামবেগ ৫৫ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৩০ রান করে ভিসেন আউট হলেও ফিফটি পান পুলিন্দু। ছয় নম্বরে নামা দিনুরা কালুপাহানা ৪৬ বলে ৩৪ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের পক্ষে ২৬ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন ওয়াসি সিদ্দিকি।

২৩৯ রানের লক্ষ্যে শুরুতেই হোঁচট খায় টাইগার যুবারা। এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করা ওপেনার আশিকুর রহমান শিবলি ১১ রানে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার আদিল বিন সিদ্দিক করেন ১৫ রান। তিনে নেমা জিসান আলম ২৭ বলে ২৬ রানের বেশি করতে পারেননি।

পাঁচে নামা আরিফুল ইসলাম ১১ ও দশ নম্বরে ক্রিজে আসা মোহাম্মদ শিহাব জেমস ১২ রান করেন। সবমিলিয়ে পাঁচ ব্যাটার দুই অঙ্ক না ছুঁয়েই আউট হন। নিয়মিত বিরতিতে উইকেট হারানো জুনিয়র টাইগাররা তাই বড় ব্যবধানে হারে।

ব্যাটিংয়ের পর বল হাতেও সফল ভিসেন হালামবেগ ৬.১ ওভারে ২৮ রান খরচায় পান ৩ উইকেট।

বিষয়:প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ যুব বিশ্বকাপ ২০২৪ শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…