ফুটবল

এগিয়ে থেকেও সিটির কাছে হারল ইউনাইটেড

ফোডেনের জোড়া গোল

ফুটবল খেলোয়াড় গোল করে উল্লাস করছে, মাঠে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় গোল করে উল্লাস করছে, মাঠে দর্শকদের মাঝে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথমার্ধ জুড়ে দাপট দেখিয়েছিল ম্যানচেস্টার ইউনাটেড। রাশফোর্ডের গোলে সফরকারীরা লিডে ছিল দীর্ঘসময়। ফিল ফোডেন ঝলকে অবশ্য ঘরের মাঠে হতাশ হতে হয়নি স্বাগতিক সিটির। ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে জোড়া গোল করেন ফোডেন। সিটিজেনদের অন্য গোলটি করেন আর্লিং হালান্ড। ইউনাইটেডের হয়ে গোলটি করেছেন রার্শফোর্ড।

জয়ে শীর্ষে ওঠার পথে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমালো সিটি। ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট সিটিজেনদের। সমান ম্যাচ খেলে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল। অন্যদিকে ৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে ইউনাইটেড।

বল দখলের লড়াইয়ে দাপট ছিল সিটির। তবে ৮ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে নেন রাশফোর্ড। সমতায় ফিরতে সিটিকে অপেক্ষা করতে হয়েছিল দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ৫৬ মিনিটে ইউনাইটেড রক্ষণ ভেঙ্গে বল জালে পাঠান ফোডেন।

৮০ মিনিটে জোড়া গোল করে সিটিজেনদের লিড এনে দেন ইংলিশ ফরোয়ার্ড। যোগকরা সময়ের প্রথম মিনিটে ব্যবধান বাড়ান হালান্ড।

বিষয়:ইপিএল ফোডেন ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানসিটি রাশফোর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…