চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নেইমারকে এখন জার্সি বিক্রির জন্য দলে নেয়া হয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ফুটবল জার্সি পরে, অনুরাগীদের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার

সান্তোসের সাথে নেইমারের চুক্তি প্রায় শেষ দিকে হলেও এখনও নবায়ন করেনি ক্লাব। আলোচনায় আছে ইংলিশ প্রিমিয়ার লিগে অথবা মেসির সতীর্থ হয়ে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিবেন তিনি। এসব আলোচনার মাঝেই ৩৩ বর্ষী ফরোয়ার্ডকে নিয়ে এক মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় ক্রিস ওয়াডল। তার মতে চোট জর্জর নেইমারকে দলে নেয়া মানে সে দলের জার্সি বিক্রি বাড়ানোর চেষ্টা।

হাঁটুর লিগামেন্টে গুরুতর চোটের কারণে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের সঙ্গে তার মোটা অঙ্কের চুক্তি বাতিল হয়। এরপর নিজের শৈশবের ক্লাব ব্রাজিলের সান্তোসে ফেরেন। দেশে ফেরার পরও তাকে কাটাতে হয়েছে চিকিৎসা টেবিলে।

২০২৫ সালে নেইমার সান্তোসকে অবনমন ঝুঁকি থেকে বাঁচান। কিন্তু ক্লাবটির সঙ্গে এখনও হয়নি নতুন চুক্তি। ফলে অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইউরোপে ফিরে যাওয়ার আলোচনা যেমন আছে, তেমনি ইন্টার মিয়ামিতে যাওয়ার আলোচনাও উঠেছে।

Banglabid

এসবের মাঝেই ইংলিশ খেলোয়াড় ওয়াডল এক সাক্ষাৎকারে বলেছেন, ‘নেইমার আর ইংলিশ ফুটবলকে একসঙ্গে ভাবলে আমার মনে হয় না এখন এটা তার জন্য মানানসই। যদি কেউ তাকে দলে নেয়, সেটা হবে সে দল কত জার্সি বিক্রি করতে পারবে সে জন্য। এমনকি নেইমার দলটির জন্য কী ধরনের প্রোফাইল এনে দেবে সে কারণে। দলে সে কতটা ভালো করবে সে জন্য নয়। এটা হবে ফুটবলের চেয়ে বেশি বাণিজ্যিক সিদ্ধান্ত।’

‘আমি মনে করি না এটা কোনো বড় ক্লাব হবে। তার হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট হয়েছে। যদিও সে সম্প্রতি একটি হ্যাটট্রিক করেছে, কিন্তু প্রিমিয়ার লিগ খুব দ্রুত ও কঠিন একটি লিগ।’

এমনকি আসন্ন ২০২৬ বিশ্বকাপের ব্রাজিলেও কোনো দেখছেন ওয়াডল, ‘সে ব্রাজিল জাতীয় দলে ফেরার চেষ্টা করছে, আর সত্যি বলতে ব্রাজিল আগের মতো শক্তিশালী নেই। সে দলে সুযোগ পেতেই পারে, কিন্তু আমি তাদের বিশ্বকাপ জিততে দেখছি না।’

Reneta

‘তবুও ব্যাপারটা দারুণ হতো। আমি হলে অবশ্যই তাকে নিতাম। কিন্তু বাস্তবতা হলো, এটা হবে দলের প্রোফাইল বাড়ানোর জন্য, শুধু তার ফুটবল দক্ষতার নয়। আমি বলছি না সে ভালো খেলোয়াড় নয়, সে অবশ্যই ভালো। কিন্তু তার বয়স এখন ৩৩, বড় চোট হয়েছে। আমার কাছে এটা মূলত মার্কেটিং, প্রচার আর দৃশ্যমানতার বিষয়। মাঠে দলকে উন্নত করার নয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিয়ামিনেইমারপ্রিমিয়ার লিগব্রাজিলমেজর লিগ সকারলিড স্পোর্টসসান্তোস
শেয়ারTweetPin

সর্বশেষ

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আগস্ট ১২, ২০২৬

আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই ২৪ লাখ কিশোরীর

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা 

আগস্ট ১২, ২০২৬

কলম্বিয়ায় শতাধিক আফটারশক, ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫৪

আগস্ট ১২, ২০২৬

দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকার বার্তা তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT